| মফস্বল সংবাদ | ||
চাটখিলে নূরুল ইসলাম স্মরণে স্বরণ সভা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড নূরুল ইসলাম স্মরণে এক সভা গত ১০ ডিসেম্বর স্থানীয় সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শওকত কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক সরাফত আলী হিরা, মিনহাজ উদ্দিন সেলিম, সাংবাদিক হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা গণতন্ত্রী পার্টির নেতা এস চক্রবর্তী সমির, নূর মোহাম্মদ, সুজন দেব, হাবিবুর রহমান বিএসসি ও সাংবাদিক নাসির উদ্দিন। সভায় বক্তারা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা নূরুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িত দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। এতদিনেও হত্যাকান্ডের রহস্য উৎখাটন করতে না পারায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম নোয়াখালী-১ আসনে মহাজোট প্রার্থী ছিলেন। ২০০৮ সালে ৩ ডিসেম্বর ঢাকার লালমাটিয়াস্থ বাসভবনে এক রহস্যজনক অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।
|
||
